জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ



মোঃ শরিফুল ইসলাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার  মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির  শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা। প্রধান অতিথি তার বক্তব্যে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের মানবিক কার্যক্রমে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম বাবু, মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শাহাজামালসহ কাজিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং বিএনপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। সকলেই  আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে দলের নেতারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব, ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

1

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

2

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

3

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

4

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

5

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

6

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

7

লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সু

8

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

9

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

10

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

11

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

12

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

13

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

14

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

15

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

16

পাবনায় করিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

17

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

18

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

19

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

20