প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

মোঃ শরিফুল ইসলাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা। প্রধান অতিথি তার বক্তব্যে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের মানবিক কার্যক্রমে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম বাবু, মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শাহাজামালসহ কাজিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং বিএনপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। সকলেই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে দলের নেতারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব, ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।