Mst: Meherun Nesa
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

 এম জিশান পারভেজ


লম্বোয় আজ হঠাৎ করেই ঝড়ের দেখা। ঝড়ের নাম হ্যারি ব্রুক। ইংল্যান্ডের এই অধিনায়ক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেললেন ৬৬ বলে অপরাজিত ১৩৬ রানের এক বিধ্বংসী ইনিংস। অবিশ্বাস্য এই ইনিংসের শেষটা ছিল আরও ভয়ংকর—নিজের ইনিংসের শেষ ২৭ বলে তিনি তুলেছেন ৯০ রান।

আজ ব্রুক উইকেটে আসেন ৩২তম ওভারে। ৪০ ওভার শেষে তাঁর রান ছিল মাত্র ৩৫। এরপরই শুরু হয় ঝড়। ৪০ বলে প্রথম ফিফটি করা ব্রুক দ্বিতীয় ফিফটি করেন মাত্র ১৭ বলে।

ইংল্যান্ডের ইনিংসের শেষ ৬৯ রানের মধ্যে অবিশ্বাস্যভাবে ৬৮ রানই এসেছে তাঁর ব্যাট থেকে। ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি করা জো রুট শেষদিকে ছিলেন কার্যত দর্শকের ভূমিকায়।

রুট ও ব্রুকের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৫৭ রান করেছিল ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে পবন রত্নানায়েকের সেঞ্চুরিতে ৩০৪ রান করতে পেরেছিল শ্রীলঙ্কা। ৫৩ রানের এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। ২০২৩ সালের পর এটাই দেশের বাইরে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

আজ ইংল্যান্ডের দলীয় ইনিংসের শেষ ১০ ওভারের মধ্যেই পূর্ণ করেন সেঞ্চুরি করে ফেলেন ব্রুক। ওয়ানডে ক্রিকেটে এর আগে কি ইনিংসের শেষ ১০ ওভারে কোনো ব্যাটসম্যান ১০০ করেছেন? উত্তর—হ্যাঁ, এবং সংখ্যাটাও কম নয়। ওয়ানডেতে ইনিংসের শেষ ১০ ওভারের মধ্যেই কোনো ব্যাটসম্যানের এটি নবম সেঞ্চুরি। এই তালিকায় এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা ও জস বাটলার—তিনজনই আছেন দুইবার করে।

শেষ ১০ ওভারে একাই সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করেন ১২১ রান। একই বছর, একই প্রতিপক্ষের বিপক্ষেই আরেক ইনিংসে তুলেছিলেন ১০৯ রান।

রোহিত শর্মা ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ১০ ওভারে করেন ১১০ রান। ওয়ানডে ক্রিকেটে এটিই ছিল শেষ ১০ ওভারে কোনো ব্যাটসম্যানের প্রথম শতরানের ঘটনা। পরে ২০১৭ সালেও, শ্রীলঙ্কার বিপক্ষেই, তিনি আবারও ইনিংসের শেষ ১০ ওভারের মধ্যেই সেঞ্চুরি করেন।

এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলও। ২০২৩ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ১০ ওভারে তিনি করেন ১০৬ রান। জস বাটলার ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এবং ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসের শেষ ১০ ওভারের মধ্যেই ১০০ রানের বেশি করেন। দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন এই কীর্তি গড়েছেন একবার।


c 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

1

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

2

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

3

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

4

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

5

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

7

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

8

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

9

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

10

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

11

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

12

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

13

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

14

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

15

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

16

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

17

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

18

নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ম

19

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

20