আহমদ সাঈদ
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কর্ণফুলী টানেলের সংযোগ সড়ক এখনও অসম্পূর্ণ, জনগণ বঞ্চিত সুফল থেকে

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা ছিল একটি গুরুত্বপূর্ণ ছয় লেন সড়কের। শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দিঘি পর্যন্ত ৮ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এতে করে প্রায় ৪০৭ কোটি টাকার এই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী ও টানেল ব্যবহারকারীরা।

২০২০ সালে টানেল কেন্দ্রিক সংযোগ সড়ক প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়, যার কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় ৪৭০ কোটি টাকা এবং নির্ধারিত সময়সীমা ছিল ২০২২ সালের জুন। কিন্তু ২০২৫ সালের মে মাসে এসেও প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কর্ণফুলীর ডাকপাড়া, বড়উঠান, ফাজিল লখাঁ’র হাট, চৌমুহনী এবং কালাবিবির দিঘি এলাকায় এখনো অনেক দালান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হয়নি। কোথাও কোথাও রাস্তার পাশে মাটি স্তূপ করে রাখা হলেও মূল সড়ক নির্মাণের কাজ শুরু হয়নি।

এই সড়কটি শুধু আনোয়ারা ও কর্ণফুলীর বাসিন্দাদেরই নয়, বরং বাঁশখালী, চন্দনাইশ এবং কক্সবাজারের পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়ার যাত্রীদের জন্যও গুরুত্বপূর্ণ। এছাড়া সড়কের আশপাশে কোরিয়ান ইপিজেড, কাফকো, সিইউএফএলসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কারণে কর্মঘণ্টা শুরু ও শেষে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কটি চালু হলে এই সমস্যা অনেকটা লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।

কাজ থেমে থাকার কারণ জানতে চাইলে প্রকল্প সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সাইদুর রহমান জানান, প্রকল্পের বাইরে অতিরিক্ত পাঁচটি কালভার্ট ও অন্যান্য কাজ করতে বলা হয়, যার বিল এখনও পরিশোধ করা হয়নি। বিল হাতে পেলে তারা পুনরায় কাজ শুরু করবেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু অতিরিক্ত কাজ করেছে, যার বিল এখনও অনুমোদন হয়নি। বিল অনুমোদিত হলে নির্মাণকাজ পুনরায় শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।

সড়কটি সম্পন্ন হলে কর্ণফুলী টানেলের কার্যকারিতা বহুগুণে বাড়বে এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াত আরও সহজ ও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

1

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

2

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

3

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

4

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

5

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বোরহানউদ্দিনের দোয়া ও মিল

6

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

7

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্

8

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

9

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

10

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

11

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

12

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

13

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

14

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

15

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

16

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

17

কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের মানববন্ধন

18

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

19

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

20