জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কথিত প্রধান শিক্ষকের পুর্নবহালের চেষ্টা রুখে দিলেন সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা

রূপক মুখার্জি।।

নড়াইলের লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কথিত প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম খানের পুনর্বহালের অপচেষ্টা রুখে দিয়েছে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বহু অভিযোগ আর বিক্ষোভের মুখে অভিযুক্ত সেই প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম খান শেষ পর্যন্ত বিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হন।
সোমবার (২১ জুলাই) দুপুরে লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে দায়িত্বে থাকাকালে দুর্নীতি, অসদাচরণ ও অশালীণ ব্যবহারের অভিযোগে আব্দুর রহিম খান নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরবর্তীতে এ  তিনি আইনি লড়াই শুরু করেন এবং আদালতে মামলা দায়ের করেন।  মামলা নং ১০৬/২০১৮)। কিন্তু দীর্ঘ ছয় বছর পর ২০২৪ সালে আদালত তার মামলা খারিজ করে দেন।
মামলা খারিজের পর সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি পুনরায় বিদ্যালয়ে প্রবেশ করেন এবং নিজেকে প্রধান শিক্ষক হিসেবে পরিচয় দেন। এর পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ওপর শুরু হয় মানসিক নির্যাতন, হুমকি ও অপমানজনক আচরণ।
বিদ্যালয়ের শিক্ষকরা লিখিত অভিযোগে জানান, আব্দুর রহিম খান নারী শিক্ষকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন, ফোনে অশ্লীল গান দেখাতে চান, শ্লীলতাহানির হুমকি দেন এবং ছাত্রীদের সাথেও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেন।
তপন বিশ্বাস নামে এক শিক্ষক জানান, “তিনি বলতেন, ‘আগে ছিলাম ৪৪ হাজার ভোল্ট, এখন হইছি ৮৮ হাজার ভোল্ট।’ এমন ভয়ভীতি দেখিয়ে পুরো বিদ্যালয়ের পরিবেশ অশান্ত করে তোলেন'।

শুধু শিক্ষকরাই নয়, বিদ্যালয়ের দপ্তরী, অফিস সহায়ক, নৈশ প্রহরী প্রত্যেককের সাথে ওই প্রধান শিক্ষক অপমানজনক, কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন। তিনি বিদ্যালয়ের ফান্ড থেকে অর্থ ব্যয় করে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগে প্রকাশ। 
অভিযোগ রয়েছে, ওই প্রধান শিক্ষকের  আত্মীয় হিসেবে পরিচিত এক বিতর্কিত শিক্ষক এ.কে.এম আরিফ-উদ-দৌলাকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার চেষ্টা করেন, যিনি একাধিক বিদ্যালয় থেকে ছাত্রীর সঙ্গে অসদাচরণ, জাল সনদ বানানো, অর্থ আত্মসাৎ ও কম্পিউটার চুরির অভিযোগে বিতাড়িত হয়েছেন।
এই অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা একত্র হয়ে প্রতিবাদ শুরু করলে অবস্থা বেগতিক দেখে তিনি বিদ্যালয় থেকে পালিয়ে যান। এরপর শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  
এ বিষয়ে জানতে অত্র বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ বলেন, অভিযোগ পেয়েছি। সৃষ্ট বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

1

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

2

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

3

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

4

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

5

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

6

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

7

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

8

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

9

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

10

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

11

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

12

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

13

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

14

শিবপুরে জাল সনদে চাকরি, তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল

15

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

16

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

17

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

18

যোগ্য লোকদের সংসদে না পাঠাতে পারলে ভোগতে হবে নারায়ণগঞ্জবাসীক

19

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

20