জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এলপিজি সংকটে বাসাবাড়িতে চুলা নিভে গেছে, ভোগান্তিতে ভোক্তারা

মোঃ রাতুল হাসান লিমন

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির রেশ কাটতে না কাটতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা।
খুচরা বাজারে কোথাও মিলছে না গ্যাস সিলিন্ডার। হোটেল ও রেস্টুরেন্টগুলো বিকল্প উপায়ে রান্না চালিয়ে নিলেও বহু বাসাবাড়িতে রান্নার কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে একপ্রকার জিম্মি অবস্থায় পড়েছেন এলপিজি নির্ভর পরিবারগুলো।
রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, নিয়মিত যেসব দোকান থেকে ভোক্তারা সিলিন্ডার কিনে থাকেন, সেগুলোতে গ্যাস নেই। দোকানিরা জানান, ডিস্ট্রিবিউটররা হঠাৎ করে সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেওয়ায় তারা বিক্রি করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে ক্রেতাদের ফিরিয়ে দিতে হচ্ছে।
এক খুচরা বিক্রেতা বলেন, “আমাদের কাছে অর্ডার থাকলেও কোম্পানি বা পরিবেশকদের কাছ থেকে কোনো সিলিন্ডার আসছে না। তাই ভোক্তাদের কিছুই দিতে পারছি না।”
এদিকে এলপিজি পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে ব্যবসায়ী সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার (৭ জানুয়ারি) মূল্য বৃদ্ধি, জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় এলপিজি ব্যবসায়ীদের সংগঠন। একই সঙ্গে সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে নোটিশ জারি করে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৭ টাকার চেয়ে কয়েকশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল বলে অভিযোগ করেন ভোক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

1

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

2

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

3

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

4

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

5

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

6

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন

7

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

8

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

9

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

10

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

11

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

12

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

13

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

14

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

15

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

16

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

17

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

18

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

19

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

20