জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

একজন মানবিক নির্বাহী কর্মকর্তার বদলী

মো.মেহেদী হাসান।।

একজন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়মিত বদলীর সংবাদে পাবনার ভাঙ্গুড়ার সর্বস্তরের মানুষের মধ্যে চলছে তার কর্মকালিন নিরপেক্ষ ও সঠিক দায়িত্ব পালনে নানা গুনকির্তন। তিনি হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার। ভাঙ্গুড়ায় তার কর্মকাল ছিল খুবই চ্যালেঞ্জিং। এ কথা তিনি নিজেও স্বীকার করেছেন।
২০২৪ এর ৫ আগস্ট পরে দেশের নাজুক অবস্থায় তিনি ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন 
এর কয়েকদিন পর ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদ বিলুপ্ত হলে তিনি পৌর প্রশাসকের দায়িত্বে নিয়োজিত হন। এক দিকে রজনৈতিক অস্থিরতা, অন্যদিকে এমপি, উপজেলা চেয়ারম্যান শুন্য উপজেলায় পৌর প্রশাসকের দায়িত্ব পালন সহ সব গুলো সেক্টরের দায়িত্ব সঠিক ভাবে পালন করা তার জন্য ঠিকই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তা ছাড়া রাজনৈতিক অস্থিরতা একটি জটিল সমস্যা ছিল। এ অবস্থায়ও তিনি সব গুলো রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে সকল বিষয়ে আলাপ আলোচনা করে সুন্দর ভাবে উপজেলার সকল কার্যক্রম পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তার কর্যকালে ভাঙ্গুড়ার ভুমি সেবা থেকে শুরু করে স্থানীয় সরকারের প্রতিটি অফিসে নিয়ম মাফিক কাজকর্ম সম্পাদিত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে এসেছে আমুল পরিবর্তন। উপজেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেনী পর্যন্ত একই প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার বিষয়ে তিনিই সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের ইচ্ছামত গাইড বই নির্ভরতা রোধ হবে বলে অনেকে মনে করেন।

বাজার মনিটরিং ও বাজারের যানজট নিরসন এবং সরকারী সম্পত্তি জবরদখল থেকে মুক্ত করার ক্ষেত্রেও তার রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা।
বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার জানান, নিয়মিত বদলীর অংশ হিসেবে তাকে অন্যত্র বদলী করা হয়েছে। তিনি জানান, আড়াইহাজারের জনসাধারণ এবং প্রশাসন বান্ধব সাংবাদিকদের কথা তিনি সর্বদা মনে রাখবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

1

বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যু

2

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

3

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

4

মঠবাড়ীয়া পৌর যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট ও বেগম খালেদা

5

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

6

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি নওগাঁয় তিন আসামি গ্রেফতার উদ্ধার

7

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

8

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

9

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

10

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

11

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

12

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

13

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

14

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

15

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

16

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

17

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

18

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

19

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

20