আব্দুল্লাহ আল ফাহাদ
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

উল্টোপথের ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত-১ আহত ১১

উল্টোপথে ত্রিশালগামী ট্রাক ও ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে ট্রাক বাস সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১১জন আহত হয়েছে। যার মধ্যে গুরুতর আহত ৮জন। ঘটনাটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের রাঙামটি নামকস্থানে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা পোনে সাতটার দিকে মহাসড়কে উপজেলার রাঙামটি নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী ইসলাম পরিবহণের একটি বাস ও উল্টোপথে আসা ত্রিশালগামী একটি ট্রাক ঢাকাগামী একটি মোটরসাইকেল কে সাইড দিতে গেলে বাস-ট্রাক সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ ধুমরে মুচড়ে যায়। এসময় গাড়ীতে চাপা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে।
এঘটনায় আরও অন্তত ১১জন আহত হয়েছে। তাদের মধ্যে ৮জনের অবস্থা আশংকাজনক। আহতরা হলেন, ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই গ্রামের সামিয়া (২০), সদর উপজেলার পাটিয়ালি গ্রামের মুরসালিন (২০), ত্রিশাল সদর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন (৬০), সদর উপজেলার মেহেদী হাসান (৩৫), বইলর মুন্সিপাড়া গ্রামের শামীম (৪৫), বইলর বাঁশকুড়ি গ্রামের আব্দুল্লাহ আল মামুন (৪০), মুক্তাগাছা উপজেলার পায়াকান্দি গ্রামের রাজন (৩০), মুক্তাগাছা উপজেলার মুজাহাটি গ্রামের মুর্শিদা (৩০), ভালুকা উপজেলার বহুলী গ্রামের আঃ রশিদ (৫০), টাঙ্গাইল উপজেলার ঘাটাইল এলাকার সুরুজ আলী (৫০), কুরিগ্রামের চিলমারী উপজেলার উবায়দুল (৩৫)।
গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বেুলেন্সের চালক না থাকায় হাসপাতালের মেঝেতে আশংকাজনক রোগীদের পড়ে থাকতে দেখা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও ফোনে পাওয়া যায়নি। এক ঘন্টার অধিক সময় পর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী এ্যাম্বেুলেন্সের ব্যবস্থা করে দিলে গুরুতর আহতদের মমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার ফজলুল হক জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

1

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

2

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

3

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

4

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

5

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

6

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

7

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

8

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

9

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

10

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

11

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

12

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

13

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

14

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

15

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

16

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

17

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

18

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

19

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

20