জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উপজেলা বিএনপি'র যুগ্ন-আহবায়ক নির্বাচিত হয়েছেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ

মোঃ আবদুল মোতালেব।।

নোয়াখালী সেনবাগ উপজেলার সদ্য-ঘোষিত  আহাবায়ক কমিটিতে বিশিষ্ট সমাজসেবক  সংগঠক, দানবীর ও শিক্ষা অনুরাগী লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক ও টপ স্টার গ্রুপের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন- কে  উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নির্বাচিত করেন। 

একজন গুণী ব্যক্তিকে যুগ্ন আহবায়ক  করায় সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সভাপতি সম্পাদক ও এলাকার বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সম্পাদক ও সূধী সমাজের ব্যক্তিবর্গ  লায়ন সৈয়দ হারুনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 
সেনবাগ উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে বিশিষ্ট সমাজহিতৈষী, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিচালিত নানামুখী ও ব্যতিক্রমধর্মী জনসেবামূলক কার্যক্রমের উদ্যোক্তা, পরিচ্ছন্ন রাজনৈতিক ও মানবিক ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন এমজেএফ-কে একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আমরা এ মনোনয়নকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তাঁকে আবারও অভিনন্দন জানাই। তবে আমরা মনে করি, তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের পূর্ণ প্রতিফলন এই মনোনয়নে প্রতিফলিত হয়নি। বিশেষ করে ১৯৯৬ সাল থেকে শুরু করে টানা ২৮ বছরেরও বেশি সময় ধরে তিনি রাজধানীতে অবস্থানরত সেনবাগবাসীকে দলীয়ভাবে সংগঠিত ও সক্রিয় রাখতে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হিসেবে যে অনন্য ভূমিকা রেখেছেন, সেটি আরও মর্যাদা পূর্ণভাবে মূল্যায়ন যোগ্য ছিল।
তাঁর মতো নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব সাধারণ সদস্য হিসেবেও নিরলসভাবে কাজ করতে অভ্যস্ত, কারণ তিনি পদ-পদবীর চেয়ে কাজকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবুও নবগঠিত কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে একটি ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ, যা একদিকে যেমন রাজনীতির সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে ভবিষ্যতে দলের ইমেজ ও দেশের মঙ্গলের জন্য কার্যকর অবদান রাখবে বলেই আমরা বিশ্বাস করি।
এই প্রেক্ষাপটে, সেনবাগের সাংবাদিক সমাজের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ থাকবে, আপনারা এ ব্যাপারে ব্যক্তিগত ও পেশাগত দৃষ্টিকোণ থেকে স্বাধীন মতামত প্রকাশ করুন এবং সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে তাঁর মনোনয়নকে ঘিরে শুভেচ্ছা ও গঠনমূলক মন্তব্য উপস্থাপন করুন। 
এতে বিষয়টি আরও ইতিবাচক আলোচনার দিকে অগ্রসর হবে এবং ভবিষ্যতে আরও ভারসাম্য পূর্ণ ও যোগ্য নেতৃত্ব নির্ধারণে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

1

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

2

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

3

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তের বিজিবির উদ্যোগে

4

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

5

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

6

আলীকদমের মারাইংতং পাহাড়ে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দ

7

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

8

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

9

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

10

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

11

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

12

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

13

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

14

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

15

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

16

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

17

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

18

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

19

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

20