জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তরার বিমান দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত ও দো'আ

Md Jake Ullah।।


মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ সংলগ্ন প্রশিক্ষণ বিমান বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক, পাইলট ও অভিভাবকদের স্মরণে ক্ষিরতলা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং পরে নিহতদের আত্মার শান্তি মাগফেরাত কামনা করে ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। সহকারী শিক্ষক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহুরুল ইসলাম।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রায় তার বক্তব্যে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু মাইলস্টোন পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং সকলের জন্য দোয়া করছি।”
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

1

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

2

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

3

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

4

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

5

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

6

বাস এবং ইয়াবাসহ তিন জন গ্রেফতার

7

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

8

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

9

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

10

‎খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে কিশোরগঞ্জে জেলা বিএনপির ক

11

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

12

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

13

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

14

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

15

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

16

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

17

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

18

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

19

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

20