জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাইল ছিনতাই

  মোঃ আব্দুল কুদ্দুস 

পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের শ্রমিকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করেছে সংঘবদ্ধ একটি  ছিনতাইকারী দল। ঘটনাটি ঘটে শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার রূপপুর বিবিসি বাজার সড়কে। ছিনতাইয়ের শিকার ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত একজন শ্রমিক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে বিবিসি বাজার সড়কে পৌঁছালে একদল ছিনতাইকারী তাকে পথরোধ করে। এ সময় ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক ঈশ্বরদী থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে, সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের

1

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

2

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

3

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

4

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

5

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

6

নীল আকাশের নিচে সবুজ গালিচা

7

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

8

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

9

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

10

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

11

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

12

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

13

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

14

‎সিলেটের পুণ্যভূমিতে পরিবর্তনের গর্জন

15

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

16

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

17

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

18

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

19

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

20