জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইমাম-মোয়াজ্জিনদের মর্যাদা রক্ষায় বিএনপি আপসহীন: ওবায়দুর রহমান চন্দন

তারিকুল ইসলাম।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশের ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানজনক বেতন, চাকরিবিধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। তিনি বলেন, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। ইমাম-মোয়াজ্জিনগণ আমাদের সমাজের সবচেয়ে সম্মানিত ও দায়িত্বশীল শ্রেণি। অথচ তারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয়ভাবে অবহেলার শিকার হয়ে আসছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর)  জয়পুরহাট জেলার কালাই উপজেলার ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় কালাই উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম- মোয়াজ্জিন, আলেম-ওলামা এবং বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চন্দন বলেন, ইমাম ও মোয়াজ্জিনরা শুধু ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন না, তারা সমাজের মানুষের নৈতিকতা, আচার-আচরণ এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা আমাদেরকে সঠিক পথ দেখান, ইসলামি শিক্ষা দেন এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নিরলসভাবে কাজ করেন। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছে। তারা ইমাম- মোয়াজ্জিনদের অবমাননা করেছে, তাদের জন্য কোনো সম্মানজনক অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে।”
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই অবহেলা আর থাকবে না। আমরা একটি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে ইমাম-মোয়াজ্জিনদের সম্মান ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনবো। তাদের জন্য চাকরির নিশ্চয়তা, নিয়মিত ও সম্মানজনক বেতন, সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা হবে।
চন্দন আরও বলেন, বর্তমান সরকার সমাজকে ধর্মহীনতার দিকে ঠেলে দিচ্ছে। মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। তাই ইমাম- মোয়াজ্জিনদের আরও সক্রিয় হয়ে সমাজ সংস্কারের কাজ করতে হবে। তারা যেন নির্ভয়ে, স্বাধীনভাবে ইসলাম প্রচার করতে পারেন—এটাই বিএনপির লক্ষ্য।”
সভায় আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে ইমাম- মোয়াজ্জিনদের অবস্থা করুণ। তারা রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত। তাই এই অবস্থা পরিবর্তনে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, ইমাম- মোয়াজ্জিনরা সমাজের মেরুদণ্ড। তাদের সাথে অবিচার মানেই সমাজের সাথে অবিচার।
বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ওলামা দলের আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম, কালাই উপজেলা ওলামা দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন,কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার।
সভায় বক্তারা একযোগে দাবি জানান, ইমাম- মোয়াজ্জিনদের জীবনমান উন্নয়ন এবং ধর্মীয় নেতাদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করতে হলে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তারা বলেন, শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সমাজে নৈতিক ও মানবিক পরিবর্তন আনতেও প্রয়োজন ধর্মীয় নেতৃত্বের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।
উল্লেখ্য, মতবিনিময় সভাটি ছিল ইমাম-মোয়াজ্জিনদের সাথে সরাসরি সংলাপ ও করণীয় নির্ধারণের একটি উদ্যোগ, যার মাধ্যমে বিএনপি ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

1

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

2

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

3

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

4

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

5

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

6

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

7

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

8

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

9

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

10

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

11

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

12

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

13

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

14

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

15

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

16

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

17

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

18

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

19

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

20