কে এম নজরুল ইসলাম
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ইবিতে ৩ দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে বাংলাদেশ ছাত্রশিবিরের উদ্যোগে ৩ দিনব্যাপী 'ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব ২০২৫'।

আজ (২০ মে) মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিকভাবে ইবির বটতলায় অনুষ্ঠিত এই বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইবি শাখা  ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী।

মেলা উপলক্ষে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, রুবিক্স কিউব, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী করা হয়।

মেলা প্রাঙ্গণে ৫৫টি স্টল তৈরি করা হয়েছে। প্রতিযোগীদের জন্য লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।  এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য থাকবে সার্টিফিকেট, নাস্তা ও আকর্ষণীয় উপহার। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া, ঝিনাইদহ ও আশপাশের জেলাগুলোর স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করতে দেখা যায়।

আয়োজকরা বলেন: আমাদের মাঝে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু সেগুলো উদ্ধার করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশের মানুষ দেখুক, সরকার দেখুক, তাদেরকে উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার উদ্যোগ নিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

1

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

2

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

3

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

4

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

5

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

6

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

7

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

8

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

9

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

10

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

11

মৌলভীবাজার কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে জয় বাংলা’ স্লোগান

12

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

13

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

14

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

15

নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্

16

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

17

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

18

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

19

ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

20