জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ইঞ্জিন চালিত নৌকার সাথে বাইচের নৌকার সংঘর্ষ নিহত ২ আহত ১০

মিজানুর রহমান।।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগীতার আগে অনুশীলন করতে গিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সাথে সংঘর্ষে নৌকা ডুবে ১০ জন আহত ও ২ জনের নিখোঁজ  হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ২ জনের মরদেহ রাতে নদী থেকে উদ্ধার করা হয়েছে। এরা হলেন উপজেলার চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং শুকুলহাট এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)
শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে। আহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে সবার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চাকসা দক্ষিনপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে ফেরার পথে দহকুলা ব্রীজের  কাছে পৌঁছলে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সাথে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ২ জন নিহত হয়েছে এবং ১০ জন বাইচাল আহত হয়েছে। তাদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, দহকুলা ব্রীজের কাছে বাইচের নৌকা ডুবে গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল নৌকায় থাকা ২ জন নিহত হয়েছে, বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

1

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রা

2

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

3

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

4

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

5

বামনায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

6

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

7

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

8

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

9

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

10

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

11

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

12

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

13

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

14

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

15

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

16

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

17

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

18

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

19

কুলাউড়ায় সড়কে ধানের স্তুপ, মটরসাইকেল ও গ্যাস'চালিত টমটমের মু

20