Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

সুলতান আল এনাম  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ জানুয়ারি দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনেডেটা ওডোরিসিও (ইতালি) এবং কার্লোস মারিয়া ডি সেরন ওয়াই কাস্ত্রো (স্পেন)।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও উদ্যোগ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অবহিত করেন।

এ সময় ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা, মনোনয়নপত্র বাতিল ও স্বেচ্ছায় প্রত্যাহারের কারণ, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ ব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম, প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ পদ্ধতি ও তাদের প্রশিক্ষণ কার্যক্রম, পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভোটারদের ভোটগ্রহণে সম্ভাব্য চ্যালেঞ্জসহ সার্বিক বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা মতামত গ্রহণ করেন।

বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত বর্তমান প্রস্তুতি ও পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

1

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

2

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

3

দিনাজপুরে ই-ট্রাফিক জরিমানা আদায়ে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

4

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

5

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

6

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

7

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

8

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

9

বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটাম উপহার

10

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

11

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

12

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

13

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

14

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

15

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

16

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

17

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

18

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

19

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

20