প্রতিবেদক: এম জিশান পারভেজ।
নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। এ প্রসঙ্গে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অভিযোগ আমলে নিয়ে আইসিসির নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়ে তিনটি পর্যবেক্ষণ জানিয়েছে বিসিবিকে- আজ বিকেলে এমনটা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বোর্ড আরও জানায়, দলের নিরাপত্তার স্বার্থে ভেন্যু সংক্রান্ত উদ্বেগ তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করেছে। এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত জবাব পায়নি বিসিবি।
বিসিবি নিশ্চিত করেছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন