জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনারুজ্জামান জেলা  প্রতিনিধি সাতক্ষীরা। 

প্রতিবন্ধী কার্ডের টাকা না পাওয়া এবং ভুল বুঝিয়ে কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রতিকারের দাবীতে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে এ সংবাদ সম্মেলন করা হয়।
গোকুলনগর গ্রামের আঃ সালামের স্ত্রী নার্গিস পারভীন ও তার স্বামী লিখিত বক্তব্যে জানান, নারগিছ একজন প্রতিবন্ধি।২০১৭ সালে তার নামে প্রতিবন্ধি কার্ড হয়। কার্ড পাওয়ার পর থেকে অধ্যবদি কোন ভাতার টাকা তিনি পায়নি। অসংখ্যবার ইউনিয়ন পরিষদের উদোক্তা আসমা খাতুনের কাছে যান তারা। বলা হয় তার একাউন্টে টাকা পৌছায়নি, আসলে জানতে পারবেন।বছরের পর বছর টাকা না পেয়ে তারা উপজেলা সমাজসেবা অফিসে গেলে বলা হয় প্রতিবন্ধী কার্ডের বিপরিতে যে মোবাইল নম্বর দেওয়া, সেটি রেজিষ্ট্রেশন করা উদ্যোক্তা আসমা খাতুনের মা আকলিমা খাতুনের নামে। যার মোবাইল নম্বর ০১৯১০-২৬১৯৬৬। এব্যাপারে টাকা ফেরত পাওয়া সহ আসমা খাতুনের দৃষ্টান্তমূল শাস্তির আবেদন জানিয়ে আশাশুনি থানায় ১৬-০৯-২০২৫ তারিখে ৭৫৪ নং সাধারণ ডায়েরি করা হয়। একই সাথে আসমা খানুনের অন্যান্য দূর্নীতির বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন বাসী একাধিকবার মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। জেলা প্রশাসক মহোদয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে আসমার টাকা আত্মসাৎ ও বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলাকালীন সময়ে হঠাৎ ১৪ অক্টোবর সকাল ১১ টার দিকে ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, ইউপি সদস্য সোহরাব হোসেন, কামরুল ইসলাম এবং কয়েকজন গ্রাম পুলিশ সাথে নিয়ে আমার বাড়ি এসে আমাকে টাকা ফেরত দিবে বলে নানা প্রলোভন দেখিয়ে একাধিক কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। স্বাক্ষরের সময় বিভিন্ন মোবাইলে ভিডিও ধারণ করায় আমরা ভবিষ্যতে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছি। আমি একজন প্রতিবন্ধী, আমার প্রাপ্য অধিকার টুকু চাওয়া কি আমার কোন অপরাধ? দূর্নীতিবাজ আসমা খাতুনকে রক্ষার জন্য আমার বাড়িতে গিয়ে স্বাক্ষর নেওয়ার প্রতিকারে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

1

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

2

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

3

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

4

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

5

‎ঘোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্

6

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

7

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

8

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডে

9

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

10

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

11

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

12

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

13

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

14

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

15

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

16

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

17

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

18

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

19

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

20