জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনির খোলপেটুয়া নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরস্থ কেওড়া বাগানের মধ্যে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।


মৃতের পরনে লুঙ্গি ও গায়ে লাল রঙের চেক শার্ট এবং গলায় তুলসীর মালা রয়েছে। তার গলায় পেঁচানো নেটের সাথে কেওড়া গাছের ডাল আটকে রয়েছে বলে জানা গেছে।

রবিবার (২৯ জুন) সকাল ১০ টার দিকে স্থানীয়রা ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহটি দেখতে পেয়ে  আশাশুনি থানায় খবর দেয়।

প্রত্যক্ষদর্শী প্রতাপনগর এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে মিলন হোসেন জানান, খোলপেটুয়া নদীতে কাঁকড়া ধরার জন্য ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেওড়া বাগানের মধ্যে থেকে মানুষের ঝুলন্ত পা দেখতে পেয়ে তিনি বেড়িবাঁধে ফিরে এসে স্থানীয়দের বিষয়টি জানান। পরে বিষয়টি আশাশুনি থানা পুলিশকে অবহিত করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের সাথে লেগে আছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওদুদ ঘটনাস্থলে গেছেন। পরে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

1

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

2

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

3

স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বাংলাদেশের বিক

4

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

5

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

6

সংবাদ সংগ্রহে বাধা ও হামলা, আহত দুই সাংবাদিক

7

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

8

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

9

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

10

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

11

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

12

পূর্ব বাংলা বাজারে কলিমউদ্দিন আহমেদ মিলন এর গণসংযোগ

13

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

14

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

15

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

16

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

17

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

18

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

19

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

20