জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ্র উদ্বোধন

এ এইচ এম আনারুজ্জামান

আশাশুনিতে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে ও প্রতাপনগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এএসপি (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।
 অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাজারিন মিশন, ইএসডিও ও রূপান্তর এনজিও বিভিন্ন উপকরণ বিতরণ ও কম্বল বিতরণ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী অসহায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এরআগে প্রধান অতিথি অফিসার্স ক্লাবের সামনে শিশুদের বিনোদনের জন্য “কচি কাঁচার মেলা” নামে বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর পরিকল্পনা ও বাস্তবায়নে কচি কাঁচার মেলায় শিশুদের জন্য বিভিন্ন খেলাধূলার জন্য ব্যবস্থা রেখে স্লিপার, দোলনা ইত্যাদি নির্মান করা হয়েছে। 
প্রধান অতিথি লাল ফিতা কেটে ও লাল কাপড় অপসারণ করে উদ্বোধনী ফলক উন্মোচন করেন। অপরদিকে উপজেলার প্রতাপনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আখতার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

1

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

2

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

3

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

4

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

5

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

6

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

7

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

8

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

9

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

10

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

11

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

12

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

13

সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

14

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

15

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

16

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

17

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

18

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

19

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

20