জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আলমডাঙ্গার হারদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন, প্রেমিক পালাতক

‎Abdulla All Mamun।।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। গতকাল বুধবার বিকাল থেকে হারদী খালপাড়া এলাকার প্রেমিক শোভন ইসলামের বাড়িতে অবস্থান করছে প্রেমিক। প্রেমিক শোভন ইসলাম ওই গ্রামের নুর ইসলামের ছেলে। ভুক্তভোগী কলেজছাত্রী পার্শ্ববর্তী মীরপুর থানাধীর কুর্শা গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক শোভন ইসলাম বাড়ি থেকে পালিয়েছে।
‎
‎ওই কলেজ ছাত্রী জানান, গত কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক শোভন তাকে একাধিকবার ধর্ষণ করেছে। প্রেমের সম্পর্ক চলাকালিন ওই কলেজছাত্রীর ভাই বিদেশ থাকায় তার নিকট থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই শোভনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। গত ১ সপ্তাহ আগে শোভন গোপনে হারদি এলাকার বাগান পাড়ায় এক যুবতীকে বিয়ে করে। এ ঘটনাটি মঙ্গলবার জানতে পারলে গতকাল বুধবার বিকেল থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী। পলাতক থাকার কারনে প্রেমিক শোভন ইসলামের কোন মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

1

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

2

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল

3

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

4

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

5

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

6

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

7

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

9

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

10

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

11

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

12

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

13

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

14

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

15

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

16

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

17

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

18

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

19

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

20