জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্নযাত্রা শুরু

তানভীর আজাদ 

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে 'মাউন্টেন আইডিয়াল স্কুল'। স্থানীয় ডাংমড়কা বাজারে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠার মাধ্যমে উপজেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ডাংমড়কা বাজারে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রতিটি পর্যায় ছিল উৎসবমুখর এবং প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব মুশতাক আহমদ। তিনি তার বক্তব্যে টেকসই শিক্ষার জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম বিদ্যালয়টিকে স্থানীয় শিক্ষাবিস্তারে একটি 'আশার আলো' হিসেবে অভিহিত করেন। এছাড়াও বক্তব্য রাখেন বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালীম টম এবং দৌলতপুর প্রেস ক্লাব (ডিপিসি)-এর সভাপতি আব্দুল আলীম সাচ্চু।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডাংমড়কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানচর্চায় দক্ষ করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক-শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে শেষ হয়। স্কুলটি এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

1

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

2

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

3

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

4

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

5

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

6

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

7

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

8

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

9

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

10

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

11

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

12

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

13

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

14

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

15

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

16

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

17

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

18

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

19

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

20