নাজমুল হাসান তালুকদার রানা সিরাজগঞ্জ জেলা বিএনপির রাজনীতির অঙ্গণের একজন সুপরিচিত মুখ ও উল্লেখযোগ্য নাম। বহু ত্যাগ আর নির্যাতন সহ্য করেই আজকের এই অবস্থানে এসেছেন।
তিনি ছাত্র রাজনীতির মাধ্যমেই বিএনপির রাজনীতিতে পদার্পণ করেন।তিনি ১৯৮১ সালে সিরাজগঞ্জ কলেজে প্রথম বর্ষ হতে ছাত্র রাজনীতি শুরু করেন । পরবর্তীতে ১৯৮৩ সালে জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক হন। তিনি জেলা ছাত্রদলের সিনিয়ার যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করেন ১৯৮৭ সাল হইতে ১৯৯০ সাল পর্যন্ত। সেই সময় নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং সেই সময় তিনি সিরাজগঞ্জ জেলার সর্বদলীয় ছাত্র ঐক্যের আহবায়ক নির্বাচিত হয়ে আন্দোলন সংগ্রামকে তরান্তিত করেন। এরপর ১৯৯৩ সালে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের গৌরবময় ইতিহাসের প্রথম প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। ১৯৯৩ সাল হতে প্রায় একযুগ মেধা ও সাহসিকতার সাথে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
এরপর ২০০৪ সাল থেকে একটানা ৩ বার তিনি সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। সেই সময় তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়কেরও দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি কাজিপুর উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি জেলা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সদস্য এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য পদ গ্রহণ করেন। রাজনৈতিক জীবনের তিনি বহু হামলা মামলার স্বীকার হয়েছেন।
১৯৯৭ ইং সালে হরতালের দিন মিছিল করার সময় পুলিশ তাঁকে ধরে বেধরক লাঠিপেটা করে বড়পুলের ৩০ ফুট উপর থেকে নীচে ফেলে দেয়। মুমূর্ষু অবস্হায় তাঁকে ঢাকার সাউথ এশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়, সেই সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁকে দেখতে হাসপাতালে আসেন।
গনতন্ত্র ও ভোটাধিকার ফিরে আনার জন্য তিনি অবৈধ স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন।বর্তমানে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলাও রয়েছে।তিনি তার রাজনীতির দীর্ঘ পথচলায় বহুবার নির্যাতন ও কারাভোগ করেছেন, হয়েছেন তৃনমুলের প্রিয় পাত্র। কাজিপুর থেকে সিরাজগঞ্জ জেলার নেতৃত্ব দিয়ে কাজিপুরকে গৌরবান্বিত করেছেন।তার মত একজন সৎ, ত্যাগী, আদর্শবান, নির্যাতিত, ও সংগ্রামী রাজপথের সাহসী সৈনিককে আগামী দিনের সিরাজগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে সকলের প্রত্যাশা।
মন্তব্য করুন