জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী দোসরদের নিয়ে ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিত চান ত্যাগী নেতাকর্মীরা

গাইবান্ধা প্রতিনিধি।।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গাইবান্ধার বিএনপিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে জেলা বিএনপিতে দুধের মাছিরা ভিড় করছে। তারা নিজেদের প্রভাব বলয় তৈরি করতে এবং দলকে গুছিয়ে তোলার নামে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ফলে ফ্যাসিস্ট সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বর্তমানে কোণঠাসা অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের নেতাকর্মীরা। 
দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এবং নানাভাবে নির্যাতিত হয়েছেন, তাদের অনেককেই পাশ কাটিয়ে বোয়ালি ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে ওয়ার্ড কমিটিগুলোতে আওয়ামী দোসরদের জায়গা করে দেয়ার পাঁয়তারা চলছে অভিযোগ তুলে ৩ আগস্টের ইউনিয়ন সম্মেলন স্থগিতের দাবি জানান নেতৃবৃন্দ। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বোয়ালি ইউনিয়ন বিএনপির আহŸায়ক মিজানুর রহমান খান বলেন, গত ১৮ জানুয়ারি দলের গাইবান্ধা সদর থানা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আজাদ মন্ডল ও সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন বোয়ালি ইউনিয়ন বিএনপির কমিটির অনুমোদন দেন। কিন্তু গত ২১ জুলাই গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ইউনিয়ন কমিটি বলবৎ থাকার পরও সম্পূর্ণ বে-আইনীভাবে ও দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দেন এবং এখতিয়ার বহির্ভূতভাবে ২৬ জুলাই পুনরায় একটি নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশ করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান একই তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। 
সংবাদ সম্মেলন থেকে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ২১ জুলাই গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি, ২৬ জুলাই নির্বাচন পরিচালনা কমিটি এবং নির্বাচনী তফসিল বাতিল করার দাবি জানানো হয়। সেইসাথে আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য বোয়ালি ইউনিয়ন বিএনপির সম্মেলনের সকল কার্যক্রম স্থগিত এবং দলের ইউনিয়ন আহবায়কের তত্ত¡াবধানে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠনের দাবি করে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করা হয়। 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেজওয়ানুর বাজিত খান, মোখলেছুর রহমান, হারুন অর রশিদ, নুরুল ইসলাম, আব্দুল লতিফ, মো. মজনু মিয়া, জহুরুল হক জুয়েল, শাহাদত হোসেন, রাশেদুজ্জামান, নুর আলম সিদ্দিক প্রমূখ। 
এব্যাপারে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী বোয়ালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে এবং সে অনুযায়ী সম্মেলনের প্রক্রিয়া চলমান রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

1

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

2

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

3

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

4

ভর্তির বয়সসীমা শিথিল ও আবেদন সুযোগের দাবিতে শিক্ষার্থীদের ব

5

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

6

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

7

যে ঐতিহ্য হারাবার পথে

8

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

9

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

10

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

11

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

12

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

13

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

14

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

15

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

16

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

17

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

18

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

19

বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়

20