কাইয়ুম মাহমুদ
প্রকাশঃ 12-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগ নেতা রফিকের অলৌকিক ক্ষমতা বলে চলছে ৮১ টি অবৈধ ইট ভাটা

ওয়ার্ড আ.লীগের সদস্য পদধারী নেতা ভাটা রফিকের ইন্দনে সিরাজগঞ্জ জেলায় চলছে  ৮১টি অবৈধ ইট ভাটা যে কিনা এখন বিএনপির নেতা পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন মহলে ।

যানাযায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের একসময়ে বড় আওয়ামীলীগ নেতা রফিক ওরফে ভাটা রফিক এখন শাক দিয়ে মাছ ডাকতে নিজেকে বিএনপির বড় নেতা হিসাবে পরিচয় দিয়ে বেরাচ্ছেন নানা মহলে ।

এই আওয়ামী লীগ নেতা রফিক ওরফে ভাটা রফিক বিগত ১৫ বছর যাবৎ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে আতাত করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা বালুমহল টেন্ডার বাজীসহ নানা অপকর্ম করে বেড়াতেন এই রফিক ওরফে ভাটা রফিক।

সিরাজগঞ্জ  জেলায় বর্তমানে ইটভাটার অর্ধেকের বেশি ইটভাটা পরিবেশের ছাড়পত্র ও অন্যান্য অনুমোদন ছাড়াই চলছে।

এরা অবৈধ প্রক্রিয়ায় ইট উৎপাদন করে যেমনি পরিবেশ ধ্বংস করছে, তেমনি সরকারও বিরাট অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এসব ইটভাটার কোনো কোনো ফিল্ডে পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি না মেনে কাঠ, টায়ার, বিভিন্ন গার্মেন্টসের বর্জ্য ও ভুসি জ্বালানি হিসেবে ব্যবহার করছে।

আর তা থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশকে দূষিত করে তুলছে। জনগণও এর মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। নানা রোগেও আক্রান্ত হচ্ছে। চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে যেখানে-সেখানে অবৈধভাবে গড়ে উঠেছে এসব ইটভাটা।

নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে উঠা ওইসব ইটভাটার কারণে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।

বিশেষ করে ইটভাটাগুলোতে কাঠ, টায়ার ও মাত্রাতিরিক্ত সালফারযুক্ত পাথুরে কয়লা ব্যবহারের ফলে পরিবেশ রয়েছে হুমকির মুখে। শুধু তাই নয়, ওইসব অবৈধ ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ জনপদ এবং ফসলি জমি। পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে ১৩০ টি ইটভাটা রয়েছে। যার মধ্য ৮১টি ইট ভাটা অবৈধ ভাবে ইট উৎপাদন অব্যাহত রেখেছে।

জেলার এই ৮১ টি  ইট ভাটা  চালাতে সহযোগীতা ও একমত্র  ইন্দন দাতা রফিক ওরফে ভাটা রফিক।  যিনি সিরাজগঞ্জ জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক বনে যাওায়া একসময়ের এই আওয়ামীলীগ নেতা রফিক ওরফে ভাটা রফিক এখন  অবৈধ ইট ভাটা চালাতে নিজেকে বড় বিএনপি নেতা দাবী করছেন। এবং বিভিন্ন মহলে পরিচয় দিয়ে বেরাচ্ছেন বিএনপি নেতা হিসেবে করছে নানা অনিয়ম দূর্নীতি ও অপকর্ম।

রফিক ওরফে ভাটা রফিক এই অবৈধ ইট ভাটা চালাতে বিভিন্ন সময় বিভিন্ন ভাটা মালিক দের কাছ থেকে ইউএনও এসিল্যান্ড ম্যানেজ করার কথা বলে হাতিয়ে নিতো লক্ষ লক্ষ টাকা। আর এই অবৈধ ইট ভাটা চালানোর জন্য ভাটা মালিকরা যার কোনদিন হিসাব নেননি রফিকের কাছ থেকে।

এবিষয়ে বেশ কিছু ভাটা মালিদের সাথে কথা বললে তারা বলেন আমারা কোন নিয়ম মানতে পারবো না আগেও যে ভাবে চলেছে এখনও সেই ভাবেই চলে। আমাদের সমিতি আছে তারা এই ভাই চালাতে সহযোগিতা করে। অবৈধ ইট ভাটা চালানোর কথা জিজ্ঞেস করলে তারা বলেন, আমার সরকারি নিয়ম অনুযায়ী ভাটা চালাচ্ছি।

অবৈধ ইট ভাটা মালিকদের মাঝে মধ্য  ইউএনও বা এসিল্যান্ড জরিমানা করলেও অদৃশ্য কারনেই ঐ সকল অবৈধ ইট ভাটা গুলো বন্ধ হয়না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

1

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

2

ভূরুঙ্গামারীতে সৎ যুবকের দৃষ্টান্ত

3

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

4

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

5

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

6

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

7

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

8

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

9

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লা

10

ধামরাই উপজেলা নির্বাহী আফিসার সুতিপাড়া ইউনিয়নের সরকারি জমি উ

11

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

12

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

13

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

14

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

15

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

16

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

17

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

18

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

19

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

20