মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

অভয়নগর হাসপাতালে দুদকের হানা

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালকসহ একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করেন।
এসময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি তালিকা অনুযায়ী কম খাবার সরবরাহ করা, সরকারি এ্যাম্বুলেন্স থেকে বেশি ভাড়া আদায় করা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একজন চিকিৎসক অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য দুদক কমিশনকে অবগত করবেন বলে জানান, সহকারী পরিচালক মো. আল-আমিন।
তিনি আরো বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে ভর্তির পর দুইদিন তারা খাবার পান না। খাবারে চিনি দেওয়ার কথা থাকলেও চিনি দেওয়া হয় না। 
রোগীদের ১২৯ গ্রাম মাছ দেওয়ার কথা থাকলেও সরেজমিনে পেয়েছি মাত্র ৬৮গ্রাম। তাছাড়া ভালো মানের মাছ সরবরাহ করা হয়না। টেন্ডার অনুযায়ী ৩১০টাকার বাজেট থাকলেও সেখানে ১৮০টাকার ব্রয়লার মুরগী সরবরাহ করা হয়। এ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে কথা বলে জানা যায়, সরকারী ভাড়ার চেয়েও বেশি ভাড়া রোগীদের কাছ থেকে নেওয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

1

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

2

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

3

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

4

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

5

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

6

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

7

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

8

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

9

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

10

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

11

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

12

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

13

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

14

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

15

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

16

যৌথবাহিনী সাভারে মাদকের অভিযান পরিচালনা করে

17

মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থী

18

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

19

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

20