সুনামগঞ্জ জেলার সম্মানিত জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্যার আজ দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল ও রাবার ড্যাম পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার ও ওসি, দোয়ারাবাজার, উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন৷
স্থানীয় বাসিন্দাগণ রাবার ড্যাম সংরক্ষণ, নদী ভাঙন প্রতিরোধে নদীতে ড্রেজার বন্ধ করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়/দাবী জেলাপ্রশাসকের নিকট ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে জেলাপ্রশাসক স্যার নিম্নোক্ত বক্তব্য/সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট সকলের উদ্দ্যেশ্যে অবহিত করেন-
* খাসিয়ামারা নদীতে ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করা যাবেনা। রাবার ড্যামের অভ্যন্তরে স্টিলবডি নৌকা চালানো যাবেনা।
* রাবার ড্যামের উত্তর পার্শ্ব থেকে আগামী ৭দিনের মধ্যে বালুমহাল ইজারাদার পক্ষ সবগুলো ড্রেজার ও স্টিলবডি নৌকা অপসারন করবে।
* এলজিইডি, সুনামগঞ্জ রাবার ড্যামের ক্ষয়ক্ষতি নিরুপন করে প্রতিবেদন দিবে এবং ইজারাদার পক্ষ হতে উক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে।
* লিয়াকতগঞ্জ বাজারে ড্রেন নির্মাণ এবং পাবলিক টয়লেট স্থাপন করা হবে।
* খাসিয়ামারা নদীতে স্থাপিত রাবার ড্যাম প্রান্ত হতে লিয়াকতগঞ্জ বাজার পর্যন্ত বেড়িবাধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী বাধ নির্মান করা হবে।