জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ

রূপক মুখার্জি।। 

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক ভিডিও করেন প্রিয়া নামে ওই ক্লিনিকের একজন নার্স। এ নিয়ে সংবাদ প্রকাশের পর ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।
এসময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রসান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে "টিকটক" করে টিকটকে আপলোড করেন। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বর্হিভুত। এ নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় বয়। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান। অন্যদিকে প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিম ভুল স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দিতে বলেন। এ নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়চড়ে বসে স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার বেলা ১১ টায় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারে কোন কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও প্রকাশ হলে এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ভোটের মাঠ উত্তপ্ত

1

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

2

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

3

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

4

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

5

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

6

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

7

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

8

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

9

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

10

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

11

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

12

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

13

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

14

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

15

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

16

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

17

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

18

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

19

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

20