জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নোয়াখালীর ক্যাপ্টেন গোলাম কিব্রিয়াকে অ্যাওয়ার্ড প্রদান

শাহাদাত হোসেন রাসেল বিশেষ প্রতিনিধি। 

 ডিসেম্বর—মহান বিজয় দিবসের এই মাসে,  ন্যায়, মর্যাদা ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল এই ঐতিহাসিক দিনে যুক্ত হলো বাংলাদেশের জন্য আরও একটি গৌরবোজ্জ্বল অর্জন।

এমএইচ গ্লোবাল গ্রুপ ও ডা. মোস্তফা–হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিব্রীয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন সম্মানজনক ‘Global Humanitarian Championship Award’।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মানবতা ও বৈশ্বিক কূটনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি “Peace, Prosperity and Justice” শীর্ষক আলোচনায় কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বের ৩০টি দেশের কূটনীতিক, সংসদ সদস্য ও অক্সফোর্ড এলামনাইদের উপস্থিতিতে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাকে এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা হয়।

পুরস্কারটি প্রদান করেন যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সাবেক সংসদ সদস্য মি. ভিভেক শর্মা এবং বাথ শহরের মেয়র প্রফেসর পাংখানিয়া।

এ সম্মাননা প্রসঙ্গে ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিব্রীয়া বলেন, তিনি একে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখেন না। বরং এটি বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি। তার মতে, মুক্তিযুদ্ধের চেতনা, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সাহস এবং বৈশ্বিক মানবিক সংকটে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকারই প্রতিফলন এই পুরস্কার।

তিনি আরও বলেন, অক্সফোর্ডের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে এই স্বীকৃতি প্রতিটি বাংলাদেশির জন্যই গর্বের এবং বিজয়ের বার্তা বহন করে।

বিশ্লেষকদের মতে, এই অর্জন প্রমাণ করে—বাংলাদেশ শুধু ইতিহাসেই নয়, মানবতার ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রেও বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

1

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রস

2

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

3

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

4

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

5

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

6

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

7

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

8

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

9

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

10

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

11

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

12

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

13

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

14

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

15

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

16

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

17

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

18

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

19

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

20