জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

'দ্বীন প্রতিষ্ঠা ও জুলুমকারীদের পতন’ প্রসঙ্গে খুতবা দেয়ায় ঈমামকে বরখাস্ত

গত ঈদুল ফিতরের দিন ঈদগাহ ময়দানে ঈদের নামাজে খুতবার সময় 'জুলুমকারীদের পতন ও দ্বীন প্রতিষ্ঠা' প্রসঙ্গ টেনে আলোচনার অভিযোগে ঈমাম মাওলানা মনিরুজ্জামান আঙ্গুর নামের এক ইমামকে বরখাস্ত করেছে দেবীগঞ্জ উপজেলা ওকরাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিচালনা কমিটি।
বুধবার (২৮মে) দুপুরে বরখাস্তের খবরটি জানতে পারেন মাওলানা মনিরুজ্জামান আংগুর। তিনি নীলফামারীর ডোমার উপজেলার উত্তর আমবাড়ি এলাকার বাসিন্দা এবং ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছেন এবং ইসলামীক বক্তা হিসেবেও পরিচিত।
ঘটনার বিষয়ে মাওলানা মনিরুজ্জামান আংগুর বলেন,গত ঈদে খুতবার সময় 'দ্বীন প্রতিষ্ঠা এবং জুলুমকারীদের পতন' সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছিলাম। এর পরপরই এলাকায় রাজনৈতিক পক্ষ—আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল থেকেই সমালোচনা শুরু হয়। পরে ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হয়, আর ঈদের নামাজে ইমামতি করতে পারব না। ঈদ ঘনিয়ে আসায় হঠাৎ এমন খবরে আমি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছি।
ওকরাবাড়ি এলাকার একাধিক স্থানীয় বাসিন্দা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই এলাকার স্থায়ী বাসিন্দা শাহিনুর রহমান বলেন,আমার মতে হুজুরের আলোচনায় কোনো ত্রুটি ছিলো না। এরপরেও অনেকে খুতবার বিষয়বস্তু নিয়ে এলাকায় বিতর্ক শুরু করে। এরপর ময়দান কমিটি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় এবং নতুন ঈমাম নির্বাচনের উদ্যোগ নেয়।
ঘটনার পরপরই কমিটির পক্ষ থেকে অন্য একজন ইসলামিক বক্তার সঙ্গে যোগাযোগ করা হয়। বোদা উপজেলার মাওলানা আবু সাঈদ জানান,গত রাতে ওকরাবাড়ি এলাকার একজন ব্যক্তি আমাকে ফোন করে ঈদের নামাজ পড়ানোর প্রস্তাব দেন। কথার একপর্যায়ে জানায়, আগের ঈমাম ‘জালিমদের পতন’ নিয়ে কথা বলায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক এবং দেবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক বলেন,মনিরুজ্জামান আঙ্গুর হুজুরের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। তবে ঈদগাহ ও মসজিদ কমিটিতে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন রয়েছেন। কমিটির কয়েকজনের আপত্তির কারণে সিদ্ধান্ত নিতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমি তার প্রতি শ্রদ্ধাশীল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

1

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

2

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

3

নীল আকাশের নিচে সবুজ গালিচা

4

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

5

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

6

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

7

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

8

টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন

9

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

10

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

11

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

12

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

13

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

14

দুর্গাহাটা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ

15

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

16

নয়াপাড়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

17

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

18

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

19

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

20