জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

"মাদক ও সন্ত্রাস নির্মূলের জিরো টলারেন্স" ডিআইজি রেজাউল করিম মল্লিক

শাখাওয়াত হোসেন মোল্লা।।

মাদারীপুরের শিবচরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, '"মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার এবং পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযান চলছে, এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
বুধবার (১৩ আগস্ট) সকালের শিবচরের নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শনকালে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এর আগে তিনি সংক্ষিপ্ত সফরে শিবচর থানা পরিদর্শন করেন । থানায় পৌছালে মাদারীপুরের পুলিশ সুপার মোঃ নাইমুল হাসান তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন । পরে থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গাড অব অনার প্রধান করেন।
পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পরীক্ষা করেন এবং অফিসার ও ফোর্সদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার ঘূরে দেখেন এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এছাড়া তিনি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করে আগত সেবা প্রার্থীদের মানসম্মত সেবার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় তিনি থানায় একটি মাল্টা গাছের চারা রোপণ করেন।
পরে ডিআইজি শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শন করেন । জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

1

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

2

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

3

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

4

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

5

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা

6

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

7

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

8

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

9

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

10

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

11

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

12

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

13

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

14

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

15

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

16

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

17

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

18

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

19

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

20