রবিউল বাপ্পী
প্রকাশঃ 18-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেছেন, বোতলজাত সয়াবিন প্রতিলিটার ১৪ টাকা ও খোলা পাম তেল ১২ টাকা এবং শিল্পে গ্যাসের ৩৩ শতাংশ দাম বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিবৃতিতে তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখা।

দলটির শীর্ষ এই দুই নেতা বলেন, আমরা মনে করি, যথাযথ বাজার মনিটরিং ও সিন্ডিকেট উৎখাতের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। জনগণের ওপর দামবৃদ্ধি চাপিয়ে দেওয়ার গত ফ্যাসিস্ট সরকারের নীতি পদ্ধতি অব্যাহত থাকতে পারে না।

অবিলম্বে তেল ও শিল্পের গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তারা বলেন, জনগণের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনা ও শিল্প ক্ষেত্রের বিকাশের পথ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে মনোযোগ দিতে হবে। এর বিপরীত সিদ্ধান্ত জনগণকে ক্ষুব্ধ করবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

1

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

2

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

3

ময়মনসিংহে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা

4

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

5

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

6

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

7

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

8

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

9

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

10

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

11

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

12

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

13

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

14

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

15

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

16

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

17

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

18

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

19

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

20