মোঃ শফিকুল বরি
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির ৪ প্রার্থী কে হবেন ধানের শীষ প্রতীকের কান্ডারী

এখনো ঘোষণা হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ। ঘোষণা হয়নি নির্বাচনের তফসিল, চুড়ান্ত হয়নি দলীয় প্রার্থীর নাম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশে দলের সকল সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন নিজ নিজ এলাকায়  প্রচারণায়। সুনামগঞ্জ-৪ আসনের বিভিন্ন এলাকায় ঘুরে গত এক সপ্তাহে যে দৃশ্যপট দেখা যায়। ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ঘিরে তৃণমূলে বিভেদ সৃষ্টি  রয়েছে যে যাই বলুক দলীয় মনোনয়ন যুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে দলীয় কোন্দল বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন সাধারণ ভোটারগণ।

জানা যায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর  উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা  নিয়ে সুনামগঞ্জ -৪ আসন গঠিত। প্রাকৃতিক সম্পদে ভরপুর বৃহত্তম পাথর বালুতে। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভোটের মাঠে নেই, ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো। ভোটাররা মনে করছেন আগামী নির্বাচনে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। এমন সমীকরণ সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে দল দুটি। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চারজন নেতা মাঠে রয়েছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচিত হচ্ছেন তাদের মধ্যে রয়েছেন, সুনামগঞ্জ জেলা  বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক সুনামগঞ্জ সদর উপজেলার পরিষদের তিন বারের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম নুরুল, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত ও সুনামগঞ্জ ৪ আসনের সাবেক এমপি প্রয়াত ফজলুল হক আসপিয়ার ছেলে সাইদুল হক আবেদ। সাবেক সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন ইতিমধ্যে নির্বাচনের জন্য এ আসনটিতে  প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের কাছেও নামটি বেশ পরিচিত যুবক থেকে ৮০ বছরের বৃদ্ধের কাছে এক নামে পরিচিত। সরেজমিন ঘুরে দেখা গেছে একজন পরিচন্ন রাজনৈতিক নেতা হিসাবে জয়নুল জাকেরীন সর্বমহলে পরিচিত হওয়া সাধারণ ভোটাদের মাঝে সাড়া ফেলে দিয়েছেন। বিরোধী শিবিরে তাকে নিয়ে এক রকম উৎকন্ঠা বিরাজ করছে। কারণ তিনি বিগত দিনে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বার বার নির্বাচিত প্রতিনিধি।আরেক প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটি সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম নুরুল এ দুজনই বিএনপির মাঠের অভিজ্ঞ খেলোয়াড়।

নতুন করে নির্বাচনী এ আসনটিতে নির্বাচনের প্রার্থীতা জানান দিচ্ছেন  প্রয়াত ফজলুল হক আসপিয়ার ছেলে ব্যারেস্টার সাইদুল হক আবেদ, ও সাবেক সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

1

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

2

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

3

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

4

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

5

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

6

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

7

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

8

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

9

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

10

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

11

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

12

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

13

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

14

ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

15

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

16

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

17

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

18

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

19

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

20