মোঃ জাকি উল্লাহ
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ- ৩ ( রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির কান্ডারী হতে চান, রুহী আফজাল

রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা নিয়ে গঠিত সিরাজগঞ্জ- ৩ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে মাঠ ধরে রেখেছেন বিশিষ্ট শিল্পপতি রুহী আফজাল । সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন রুহী আফজাল, পিতা আফজালুল হক মনি তালুকদার ছিলেন পাকিস্তান পার্লামের্ন্টের সদস্য। রুহী আফজাল বিগত সরকারের শাসনামলে নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছেন। তাই ভালোবাসা হিসাবে তৃণমূলের বিএনপির কর্মীরা রুহি আফজালকে কান্ডারী হিসাবে দেখতে চান। তিনি আশা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সিরাজগঞ্জ- ৩ ( রায়গঞ্জ, তাড়াশ,আংশিক সলঙ্গা) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চান। ইতিমধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশে করছে। সেই সাথে দলীয় প্রচার প্রচারণার ব্যস্ত থাকতে দেখা গেছে।
জনগণের আশা আকাংখার স্বপ্নের সারথী হয়ে সব সময় পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের একজন সৈনিক। এ জন্য তিনি জনগণকে সাথে নিয়ে এ আসনের বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হয়ে দলীয় নেতা কর্মীদের সুসংগঠিত করতে, রাজনৈতিক দলের পরিক্ষীত মানুষ হিসাবে পরিচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাঠের আন্দোলনে উপস্থিতির মধ্যেই নিজের কার্যক্রম সীমাবদ্ধ রাখেননি, দলের কর্মসূচী সফল করতে পারিবারিক অর্থ ব্যয় করেছেন। একজন নারী সফল উদ্যোক্তা হয়ে তিল তিল করে গড়ে তুলেছেন আর আর স্পিনিং মিল। যেখানে সমাজের পিছিয়ে পরা পাঁচ থেকে ছয় শতাধিক নারী শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। যার অধিকাংশই শ্রমিক অত্র রায়গঞ্জ -তাড়াশ উপজেলার অধিবাসী।
সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি তাকে এই আসনের যোগ্য প্রার্থী মনে করে, দলীয় মনোনয়ন দেন তাহলে আসনটি খালেদা জিয়াকে উপহার দিবেন। তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতিকের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

1

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

2

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

3

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

4

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্

5

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

6

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

7

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

8

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

9

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

10

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

11

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি

12

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

13

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

14

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

15

ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিন উদ্দিন

16

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

17

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

18

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

19

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

20