জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সকল ধর্ম-বর্ণ মানুষের মন জয় করে নিয়েছেন নোয়াখালী ০৬ হাতিয়া এম পি প্রার্থী মাহবুবের রহমান শামীম

মোঃ ফখরুল মোস্তফা।।
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া, যে অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে ভাঙন, অবহেলা আর বঞ্চনার সঙ্গে লড়ছে। রাজনীতির মাঠে দল বদলের ঝড়, ক্ষমতার পালাবদল আর প্রতিশ্রুতির পাহাড় অনেকবার দেখেছে তারা। কিন্তু এবার এক ভিন্ন দৃশ্য। চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম হাতিয়ার রাজনীতিতে যেন নতুন অধ্যায় লিখছেন, একজন মানুষের রাজনীতি, যিনি মাঠে নেমেছেন প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তনের বার্তা নিয়ে।

সম্প্রতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শামীমের মাঠ পর্যায়ের উপস্থিতি যেন পুরো দ্বীপে আলোড়ন তুলেছে। ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি হাতিয়ার আনাচে-কানাচে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের, শুনেছেন তাদের সমস্যার কথা। তাঁর এই মানবিক ও আন্তরিক আচরণ সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে।

ধর্ম-বর্ণের বিভাজন নয়, বরং ঐক্যের বার্তা নিয়ে মাঠে নেমেছেন মাহবুবের রহমান শামীম। দুর্গাপূজার মণ্ডপ থেকে শুরু করে জেলে পল্লী সব জায়গায় তাঁর উপস্থিতি যেন মানুষকে নতুন করে রাজনীতির অর্থ বুঝতে শিখিয়েছে।

হাতিয়ার প্রত্যন্ত গ্রামগুলোর চায়ের দোকান, হাট-বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শামীম।
পূজা কমিটির সদস্য সচিব  বলেন, “রাজনীতি এখন অনেক দূরের বিষয় হয়ে গেছে আমাদের কাছে। কিন্তু শামীম ভাই যখন নিজে এসে শুভেচ্ছা জানান, মনে হয়েছে—আমরাও এই দেশের অংশ।”

মাছ ব্যবসায়ী রফিক উল্লাহ  বলেন, “শামীম ভাই একজন কেন্দ্রীয় নেতা তার মতো নেতা খুব কমই রয়েছে এভাবে সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে।
তরুণ কলেজ ছাত্র সাগর হোসেন বলেন, আমরা নতুন প্রজন্ম কাজের রাজনীতি চাই। শামীম ভাই তেমনই একজন মানুষ—কথায় নয়, কাজে বিশ্বাসী।

কৃষ্ণ শাহা বলেন, আমরা বহুদিন পর এমন নেতা দেখছি, যিনি গ্রামের ভিতরে এসে মানুষের কষ্ট শোনেন। তিনি যে কেন্দ্রীয় নেতা সেটা বুঝা যায় না।
মুদি দোকানদার জসীম উদ্দিন  বলেন,  শামীম ভাই এখন “ হাতিয়ার মানুষের আস্থার প্রতীক” হয়ে উঠছেন। কেন্দ্রীয় পদে থেকেও তিনি যেভাবে প্রত্যন্ত হাতিয়ার গ্রামে মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, সেটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল।

শিক্ষক বাহার উদ্দিন বলেন,  হাতিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের সঙ্গে মাঠ পর্যায়ের বিচ্ছিন্নতা ছিল। শামীম সাহেব সেই ব্যবধান ভাঙতে পেরেছেন। ধর্মীয় সম্প্রীতির জায়গায় তাঁর সক্রিয় উপস্থিতি জনগণের মনে নতুন আস্থা তৈরি করেছে, এটাই রাজনীতি।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম  বলেন, হাতিয়ার মানুষ ক্লান্ত প্রতিশ্রুতিতে, তারা এখন বাস্তব পরিবর্তন চায়। আমি চাই এই দ্বীপে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও জীবিকার সুযোগ নিশ্চিত হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

1

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

2

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

3

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

4

সিলেটের রেলগেইট এলাকা থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

5

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

6

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

7

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

8

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

9

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

10

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

11

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

12

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

13

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

14

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

15

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

16

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

17

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

18

ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিন উদ্দিন

19

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলা

20