জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়পুরে আওয়ামিলীগ, বিএনপি সমন্বয়ে সড়কের ৪০ টি গাছ লুট

রায়হান হোসেন।।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড সমিতির হাট টু হাওলাদার সড়কে ছায়াদার ৪০ টি গাছ ১ লক্ষ বিশ হাজার টাকায় কোন রকম টেন্ডার না দিয়ে আওয়ামীলীগ নেতা, বর্তমান চেয়ারম্যান মিন্টু ফরাজি ও বিএনপির ৮নং দক্ষিণ চরবংশী  ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মাসুদ শেখ বিক্রি করে টাকা লুটে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া যায়। 
এবিষয়ে গাছগুলোর ক্রেতা আবু তাহের বলেব, " গত দু'মাস পূর্বে বিএনপি নেতা মাসুদ শেখ আমার কাছে সড়কের ৩২ টি গাছ  ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। আমি সুবিধায় পেয়ে গাছগুলো কেটে নিয়েছি, এতে যদি আমি কোন দোষ করে থাকি তাহলে আমি অপরাধী।  সেজন্য যদি আমার ফাঁসি হয় হোক। দশ হাজার টাকা মাসুদ শেখ কে দিয়েছি বাকী টাকা এখনো দেইনি,  বাকী টাকাগুলো ইউনিয়ন পরিষদে দিবো। "
অপরদিকে স্থানীয়রা অভিযোগ তুলে বলেন,  "আওয়ামিলীগ নেতা বর্তমান চেয়ারম্যান ও বিএনপির মাসুদ শেখ মিলে সমন্বয় করে ১ লক্ষ ২০ হাজার টাকায় ৪০ টি গাছ বিক্রি করে টাকাগুলো নিজেরাই লুটে নিয়েছেন। তা নাহলে টেন্ডার ছাড়া গাছগুলো বিক্রি করেন কীভাবে? "
এ বিষয়ে অভিযুক্ত মাসুদ শেখ বলেন, " সড়ক নির্মাণের কাজ ছলছিল,  গাছগুলো বেকু দিয়ে রাস্তার পাশে ঠেলে রেখেছিল,  জনগণের সেবা করতে নিজ দায়িত্ব থেকে চেয়ারম্যান  মিন্টু ফরাজির থেকে অনুমতি নিয়েছি,  চেয়ারম্যান মিন্টু ফরাজি উপজেলা নির্বাহী অফিসার থেকে অনুমতি নিয়ে আমাকে বিক্রি করতে অনুমতি দেওয়ায়  গাছগুলো ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি।  এখনো ক্রেতা কোন টাকা দেয়নি। সমাজ সেবা করাটা যদি দোষ হয়ে থাকে তাহলে আমি দোষী। "
অপরদিকে চেয়ারম্যান মিন্টু ফরাজি মুঠোফোনে বলেন, "  গাছগুলো বিক্রির বিষয়ে আমি কিছু জানিনা।  গাছ বিক্রি করতে অনুমতি দেওয়ার আমি কে?  আমি কাউকে অনুমতি দেইনি, সড়ক নির্মাণের কাজ চলছিল,  গাছগুলো বেকু দিয়ে রাস্তার পাশে ঠেলে রেখেছিল বেকু ড্রাইভার,  স্থানীয় লোকজন আমাকে জানানোর পর আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন স্যারের সঙ্গে  কথা বলছি,  স্যার আমাকে গাছগুলো কেটে এক জায়গায় রাখতে বলেছেন, গাছগুলো বিক্রি করা হয়েছে সে বিষয়টি আমি এখন আপনার থেকে শুনলাম,  এছাড়া বেশি কিছু আমি জানিনা।"  
উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন মুঠোফোনে বলেন,  " গাছ বিক্রির বিষয়ে আমি কিছুই অবগত নই। বিষয়টি আমি আপনার থেকে জানলাম, ইউনিয়ন পরিষদের গাছ কোন মতেই উপজেলা নির্বাহী অফিসার থেকে অনুমতি ছাড়া যে কেউ বিক্রি করতে পারেন না। "

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

1

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

2

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

3

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

4

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

5

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

6

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

7

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

8

শ্রীমঙ্গলে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় বন্ধে ছাত্

9

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

10

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

11

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

12

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

13

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

14

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

15

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষনের চেষ্টা

16

মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

17

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

18

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

19

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

20