জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে কলেজের পূর্ন মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির নেতা, বিশেষ অতিথি আ.লীগ নেতা

সাব্বির হোসাইন আজিজ।।
মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকার এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় দিকে কলেজ মাঠে শুরু হয় উক্ত পূর্ন মিলনী অনুষ্ঠান। 

এতে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মাদারীপুর সদর উপজেলা কমিটির কার্য নির্বাহী কমিটি সদস্য ও কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহা মো. রায়হান কবির। এ ঘটনায় জেলা শহরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান বলেন, কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। একটি দল পিআর পিআর করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, অপরদিকে তারা ঘরে ঘরে গিয়ে ভোট যাচ্ছে। কোন ষড়যন্ত্র করে লাভ নেই। প্রধান উপদেষ্টার ঘোষনা অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ। বক্তব্যে তিনি আরও বলেন, আপনাদের দোয়ায় এবং ভোটে বিএনপি ক্ষমতায় গেলে এই এবিসিকে কলেজসহ মাদারীপুর- ৩ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠান এর উন্নয়নের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। 

এবিসিকে কলেজের অধ্যক্ষ অসীম কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও আজীবন দাতা সদস্য এ্যাডঃ জতিন সরকার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কলেজের দাতা সদস্য ও সভাপতি নাদিম বৈদ্য, সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার বৈদ্য, মাদারীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, ডঃ তপন বাগচী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কেন্দুয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং কলেজ এর সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

1

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

2

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

3

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

4

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

5

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

6

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

7

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

8

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

9

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

10

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

11

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

12

দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্

13

ময়মনসিংহে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাকরি মেলা

14

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

15

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

16

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

17

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

18

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

19

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

20