জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেশ নিয়ে ষড়যন্ত্র বিএনপিকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

মো: মিজানুর রহমান শাহীন।।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ সুযোগ এসেছে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। অনেকে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন,বিএনপি উড়ে এসে জুড়ে বসা দলনা, বিএনপির পক্ষে সবাই দাঁড়ান। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, ভেঙে ফেলবার কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যা-গুম করেছে তারাই পালিয়ে গেছে।
তিনি বলেন, আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ ও অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো সবকিছু দিয়েছে এই বাংলাদেশে। শহীদ জিয়াকে যখন এ দেশের শত্রুরা হত্যা করল, তারা ভেবেছিল বাংলাদেশ গেল, বিএনপি গেল। কিন্তু সেই গণতন্ত্রের পতাকা হাতে তুললেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তিনি লড়াই করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন। অনেক নেতারা তার সঙ্গে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া বিনা বেতনে মেয়েদের পড়াশোনার করার ব্যবস্থা করেছিলেন। তিনি কোটা ব্যবস্থার মাধ্যমে মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিলেন। এই দল উড়ে এসে জুড়ে বসেনি। লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছে। আমাদের নেতা জিয়াউর রহমান এই দেশে স্বাধীন করেছে। আমাদের গর্ব ১৯৭১ সাল। আমাদের নেতা (জিয়াউর রহমান) গণতন্ত্র দিয়েছেন। আপনারা সেই দলের গর্বিত সদস্য।
সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
 সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হন। হাজার হাজার কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেলে ২ হজার ৯০ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। এই ভোটের মধ্য দিয়েই গঠিত হবে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব। সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

1

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

2

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

3

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

4

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

5

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

6

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

7

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

8

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

9

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

10

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

11

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

12

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

13

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না। জন ভোগান্তী চরম

14

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

15

সুখের মোহ

16

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

17

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

18

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

19

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

20