জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

তালায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি: তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের দাবি হাবিবুল হাবিবের

মোঃ জাহাঙ্গীর হোসেন।।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে তালা উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তালা আনিসা ক্লিনিকের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, "তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এদেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ করে এ গণঅভ্যুত্থান গড়ে তোলা হয়েছে। খালেদা জিয়া কখনো ক্ষমতার লোভে ছিলেন না, ছিলেন জনগণের পক্ষে। ২০০৮ সালের নির্বাচনেই তার প্রমাণ পাওয়া যায়।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক দল একজোট হয়ে কাজ করেছে। তাই কেউ এ গণ-অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করতে পারে না।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান প্রমুখ।
র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

1

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

2

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

3

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

4

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

5

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

6

ঢাকার আশুলিয়ার ‘ডাকু হেলাল’ পুলিশের পোশাক পরে করতো ছিনতাই

7

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

8

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

9

পহেলা নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় আট মাসের নি

10

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

11

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

12

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

13

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

14

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

15

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

16

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

17

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

18

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

19

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

20