জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ, সিলেটে বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান

সুমন আহমদ খান ।।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি জানান, আগামী শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এইচএম হামিদুর রহমান আজাদ।

বুধবার  ১৭ সেপ্টেম্বর সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট, আদালত প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে ৫ দফা দাবির পক্ষে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সিলেটবাসীকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

জামায়াতের ৫ দফা দাবি:
১জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।

উভয় কক্ষে অনুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচন চালু।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।

ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।

জাতীয় পার্টি ও ১৪ দলকে স্বৈরাচারের দোসর’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে সিলেট মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, পেশাজীবী থানা আমীর  অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া দক্ষিণ সুরমা থানা, শাহপরান থানা, সদর উপজেলা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকেও পৃথকভাবে লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

1

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

2

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

3

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

4

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

5

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

6

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

7

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

8

ওসমান হাদিকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে

9

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

10

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

11

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

12

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

13

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

14

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

15

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

16

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

17

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

18

মহান বিজয়ের মাস শুরু

19

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

20