মোঃ জায়েদ।।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এক পথসভায় এসব কথা বলেন সুনামগঞ্জ-১ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনকে একটি আধুনিক আসন হিসেবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে মাহবুবুর রহমান বলেন, আমি কাজ করব এখানকার রাস্তাঘাট ও স্বাস্থ্যখাত উন্নয়নে, শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে মাহবুবুর রহমান
বলেন, ৩১ দফায় যেখানে গ্রাম-গঞ্জ ও হাওরাঞ্চলের মানুষের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে শ্রমিকের অধিকার ও ন্যায্য মজুরি বাস্তবায়ন হবে এবং হাওরাঞ্চলের মানুষের অধিকার নিশ্চিত হবে। আর ৩১ দফা বাস্তবায়ন করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
জেলার সবচেয়ে বড় বালুমহাল যাদুকাটা নদী নিয়ে মাহবুব বলেন, এই নদীতে চাঁদাবাজি চলে। ৫ আগস্ট পরবর্তী সময়ে যাদুকাটা নদীর রয়্যালটি নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে,প্রশাসনকে উদ্দেশ্য করে এসময় তিনি বলেন, এসব চাঁদাবাজি অতিদ্রুত বন্ধ করতে হবে না-হয় আমি শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব।
উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাওলানা আবুল কাশেম’র সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মিয়ার পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু, সদস্য, নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, অন্যতম সদস্য শাহজাহান সিরাজ,আতিকুর রহমান,
জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্ম আহ্বায়ক-মমিন মিয়া,কামরুজ্জামান,আতিকুর রহমান আদিল,ইয়াসিন আলী,আবদাল ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম, এস এম মাহবুব মল্লিক জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক এসএম মাহবুব মল্লিক, তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য আঃ গনী, ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার, জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, প্রমূখ।
মন্তব্য করুন