জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধা পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল সম্পন্ন

শাহ্ মোঃ মুশফিকুর রহমান।।

গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শহীদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক)। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি ) ও মোঃ হুমায়ুন কবীর খান (হ্যারিকেন) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।

১১ অক্টোবর শনিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কাউন্সিল শুরু হয় পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। উদ্বোধন করেন একই বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
পৌর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ মোস্তাক। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. শহিদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) পেয়েছেন সর্বাধিক ২৫৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক) পেয়েছেন ২৬১ ভোটে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি প্রতীক) ২০৫ ভোটে ও মোঃ হুমায়ুন কবীর খান (হ্যারিকেন ঘড়ি প্রতীক) ১২৪ ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে বিজয়ীদের সাথে নিয়ে গাইবান্ধা শহরে আনন্দ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

1

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি মির্জা ফখরুল

2

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

3

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

4

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

5

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

6

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

7

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

8

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

9

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

10

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

11

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

12

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

13

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলেন ভ

14

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

15

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

16

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

17

নীল আকাশের নিচে সবুজ গালিচা

18

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

19

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

20