জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কটিয়াদী উপজেলায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগ

 *কিশোরগঞ্জ* -২ ( *পাকুন্দিয়া-কটিয়াদি)* সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, গণমানুষের নেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী *জিএস আলহাজ্ব আহমেদ ফারুক  খোকনের* নেতৃত্বে কটিয়াদি উপজেলায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ( *২৭শে জুলাই* ) কটিয়াদি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরা হয় এবং জনগণকে সচেতন করা হয় আগামী দিনের পরিবর্তনের রূপরেখা সম্পর্কে।

এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও সাবেক পৌর মেয়র *মো: তোফাজ্জল হোসেন খান দীলিপ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: খলিলুর রহমান, মশুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: গোলাপ মিয়া,* সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

 *জিএস আলহাজ্ব আহমেদ ফারুক খোকন বলেন,* “দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপির রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় রূপকল্প, একটি ভেঙে পড়া রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার রূপরেখা। আমরা এ বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবো।”

স্থানীয় নেতৃবৃন্দও এ কর্মসূচিকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। জনগণের মধ্যে কর্মসূচিটি ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

এভাবে সংগঠিত গণসংযোগ কর্মসূচি বিএনপির রাজনৈতিক তৎপরতা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে দলটির বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

1

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

2

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

3

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

4

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

5

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

6

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

7

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

8

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

9

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

10

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

11

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

12

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

13

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

14

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

15

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

16

পাংশায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি,র গ্রাহক আস্থা সম্মেলন

17

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

18

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

19

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

20