জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মান্দায় স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

ইসরাফিল।।

নওগাঁর মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাটে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.আখতার জাহান সাথী।
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে কার্ডধারী পরিবারগুলো প্রতি কেজি চাল মাত্র ১৫ টাকায় এবং মাসে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবেন। স্থানীয় ডিলার মো. আলমগীর হোসেন এ কার্যক্রমের দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, প্রতি সপ্তাহে ৩ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন। অপরদিকে, একইদিন ১নং ভারশোঁসহ অন্যান্য ইউনিয়নেও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী, প্রসাদপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ১৬৭টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১০২টি আবেদন বৈধ বিবেচিত হয়। এর মধ্যে ৯৮ জন আবেদনকারীকে যোগ্য বলে মনোনীত করা হয়। পরে প্রকাশ্যে লটারি আয়োজনের মাধ্যমে ২২টি পয়েন্টে ডিলার নির্বাচন করা হয়।
এছাড়া চারটি কেন্দ্রে শুধু একজন করে যোগ্য আবেদনকারী থাকায় সেখানেও ডিলার চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রগুলো হলো গনেশপুর ইউনিয়নের সতীহাট বাজার, বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাট, মান্দা ইউনিয়ন পরিষদ এবং ভারশোঁ ইউনিয়ন পরিষদ।
তবে মান্দা ইউনিয়নের পিরপালী বাজার এবং তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজার কেন্দ্রে কোনো যোগ্য আবেদন না থাকায় সেখানে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিলার নিয়োগ প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

1

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

2

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

3

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

4

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

5

পরকীয়ার বলি

6

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

7

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

8

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

9

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

10

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজ এর উপর ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

11

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

12

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

13

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

14

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

15

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

16

আনোয়ারায় শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির প্রতিবাদে

17

বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার দেওয়ার সুপারিশ

18

আজ মাদারীপুর মুক্ত দিবস

19

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

20