জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি ইতিপুর্বেও জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা গ্রহন করেন। রবিবার ( ১৭ আগষ্ট) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন তাকে এই সম্মাননা প্রদান করেন। 
এ ছাড়াও একই অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ কয়রা থানার এস আই তারেক মাহমুদ, এস আই বিজন, এস আই প্রণয় মন্ডল, এস আই তনয় কুমার পাল, এএস আই আব্বাস উদ্দিন, এএসআই আবু জাহিদ, এএসআই ফজলুল হক এবং এএস আই ফরিদুল ইসলাম সহ মোট ৮ জন চৌকস পুলিশ  অফিসারকে নগদ অর্থ পুরস্কারে দেওয়া হয়। 
জানা গেছে, ২০২৫ সালের জুলাই  মাসে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জিএম ইমদাদুল হক এ পুরস্কার পেয়েছেন। 
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্চ (ওসি)) ইমদাদুল হক বলেন, এই সম্মান আমার নয়, কয়রা থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সব সময় জনগণের পাশে আছি। তিনি কয়রার সার্বিক আইনশৃঙ্খলা ভাল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

1

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

2

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

3

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

4

ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলার অনিয়মে কৃষকদের চরম ভোগা

5

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

6

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

7

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

8

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

9

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

10

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

11

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

12

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

13

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

14

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

15

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

16

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

17

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

18

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

19

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

20