জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আজ কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন

আজ শুক্রবার (১৫ আগস্ট) সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন। প্রগতিশীল তরুণ এ কবি ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্টাচার্য। মা সুনীতি দেবী। 
ভারতে জন্মগ্রহণ করলেও কবির পূর্ব পুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। বর্তমানে কবির পিতৃভিটায় তার নামে সরকারিভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি করা হয়েছে। কবির এ বাড়ি দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন। এছাড়াও প্রতি বছর কবির জন্ম, মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তার পূর্ব পুরুষের ভিটায় গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ মেলায় ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবিপ্রেমীরা অংশগ্রহণ করেন। 
 এ বছর কবির জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবির প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবিতা প্রতিযোগিতা ও আলোচনা সভা। আলোচনা সভায় বরেণ্য কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।  
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রেখে গেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তাই তার অবদানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করেছি। আগামীতে আমরা উপজেলা প্রশাসন থেকে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর চেয়ে বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করবো। 
কবি সুকান্ত ভট্টাচার্য ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।#


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

1

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

2

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

3

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

4

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

5

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

6

সম্মানিত আমীরে জামায়াতের পক্ষে ঢাকা-১৫ আসনে নির্বাচন কমিশন থ

7

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

8

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

9

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

10

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

11

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

12

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

13

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

14

নওগাঁর নিয়ামতপুরে হাঁস পালন করে স্বাবলম্বী বেকার যুবক আরিফ

15

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

16

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

17

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

18

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

19

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

20