জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরের ধুরাইলে,ঐতিহ্যবাহী নৌকা বাইজ অনুষ্ঠিত হয়েছে

সঞ্জয় বাড়ৈ।।
গতকাল মাদারীপুর সদর উপজেলার, ধুরাইলে বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর এই দিনে,কুমার নদীতে এই ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আয়োজক বৃন্দ বলেন,যুব সম্প্রদায়কে মাদকমুক্ত রাখা , গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখা,বাংলার প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ  ও নির্মল আনন্দ লাভের জন্য তাদের এই প্রয়াস।কেবল মাদারীপুর নয়,আশেপাশের জেলা থেকেও হাজার হাজার দর্শনার্থী ছুটে আসেন এই আয়োজন দেখতে।দর্শনার্থীদের বিনোদন দেবার জন্য প্রায়,৬০-৭০টি নৌকা সমবেত হয়।কুমার নদীর তীরে এ উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়। এটি একটি মিলন মেলাও বটে।এছাড়াও এখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্যের সমাগম হয়,যা দর্শনার্থীদের আনন্দ আরো বাড়িয়ে তোলে।এই ঐতিহ্যবাহী নৌকা বাইজ খেলা সুশৃংখলভাবে,সুসম্পন্ন করার জন্য, উপজেলা ও জেলা প্রসাশনের বিশেষ,  তৎপরতা লক্ষ্য করা যায়। অবশেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

1

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

2

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

3

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

4

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

5

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

6

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

7

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ফলাফল ও পু

8

মাদক

9

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

10

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

11

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

12

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

13

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

14

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

15

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

16

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

17

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

18

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

19

দিনাজপুরে চেকআপ স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে শীতবস্ত্র বিতর

20