জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্যা, খরা, জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ: সবুজ মেহেরপুর গড়তে C.F.H.-এর বৃক্ষরোপণ ক্যাম্পেইন

বন্যা, খরা, জলোচ্ছ্বাস ও বৃক্ষনিধনের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে — এ বিপর্যয় রোধে এবং সবুজ মেহেরপুর গড়ার লক্ষ্যে C.F.H. (Come For Humanity) বিগত বছর গুলোরমত, চলতি বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন ২০২৫ শুরু করেছে।

সি.এফ.এইচ এর প্রধান সমন্বয়ক, বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও সংগঠক জনাব মামুনুর রশিদ বিজন বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তবে মেহেরপুর তথা সারাদেশে  সবুজে ভরিয়ে তোলা সম্ভব। গাছ আমাদের জীবন বাঁচায়, পরিবেশকে রক্ষা করে। তাই ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, খোলা মাঠ বা নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”

সংগঠনটির সমন্বয়ক (সার্বিক) ও সাংবাদিক কায়েস মাহমুদ বলেন, “সবুজের কোনো বিকল্প নেই। আমরা চাই, এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ শুধু গাছ লাগাবে না, গাছের যত্নও নেবে। একদিন মেহেরপুর হবে দেশের একটি দৃষ্টান্তমূলক সবুজ জেলা।”

এই উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে চারা বিতরণ, সচেতনতামূলক সভা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরিবেশবিদরা বলছেন, এমন সামাজিক বনায়ন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

1

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

2

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

3

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

4

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

5

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

6

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

7

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

8

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

9

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

10

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

11

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

12

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

13

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

14

নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক-১

15

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

16

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

17

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

18

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

19

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

20