জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নবীনবরণে উৎসবমুখর সিলেট পলিটেকনিক, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্বে জোর

সুমন আহমদ খান।।

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে (এসপিআই) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠান। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা জাতিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন।

ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন ইলেকট্রিক্যাল বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী হাফিজ ফয়জুর রহমান এবং গীতা পাঠ করেন ৪র্থ পর্বের মৌমিক দেব। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পাওয়ার টেকনোলজির বিভাগীয় প্রধান মোহাম্মদ হাসান আলী এবং ইনস্ট্রাক্টর দেবজাণী তরফদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। তিনি বলেন,“বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশেও কারিগরি শিক্ষা অপরিহার্য। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিকল্প নেই।”

তিনি আরও জানান, ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং এই বিষয়ে ইউজিসিকে উদ্যোগ নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী, পাওয়ার বিভাগের বিভাগীয় প্রধান অমল কৃষ্ণ চক্রবর্তী, ও ননটেক বিভাগের চিফ ইনস্ট্রাক্টর গোলাম কিবরিয়া।

নবীনদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন তাহসীন আলম ও শাহীনা আক্তার তুলি। এছাড়া, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী, শেরপুর থেকে আগত কিয়াম উদ্দিন গাজী এবং সিরাজগঞ্জের মো. গফুর খাঁন।

অনুষ্ঠানে প্রায় ১৩ শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভাগীয় প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

1

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

2

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

3

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

4

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

5

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

6

পূবাইলের মাজুখানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

7

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মারিশ্যা জোনের মতবিনিময়

8

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

9

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

10

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

11

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

12

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

13

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

14

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

15

বিরলে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

16

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

17

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

18

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

19

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

20