প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন
নওগাঁর নিয়ামতপুরে অত্যাধুনিক বিনোদন কেন্দ্র সাথী পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল গ্রামের “সাথী পার্ক” প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাথী পার্কের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সাথী ও তাঁর পিতা আলহাজ্ব মোঃ শামসুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনের মনোনীত প্রার্থী, জনতার এমপি, জননেতা মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মেহেদী হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ), সোনালী ব্যাংক, নওগাঁ, সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক, তরুণ প্রজন্ম এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি এবং এলাকার সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন,এলাকার মানুষের বিনোদন ও পারিবারিক আনন্দের জন্য একটি আধুনিক পার্কের প্রয়োজন ছিল। ‘সাথী পার্ক’ সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি নিয়ামতপুরবাসীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পার্কের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন এবং সম্মিলিতভাবে দোয়ায় অংশ নেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।