প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন

শারাফাত ইসলাম
খুলনার কয়রা উপজেলার ভাগবা গ্রামে এসিড নিক্ষেপ মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভাগবা গ্রামের মৃত আকরাম শিকারীর পুএ মোঃ জুলফিকার শিকারী (৫৭)।
সোমবার বেলা ১২ টায় নিজ বসত বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমাদের গ্রামের মোঃ আলমিন গাজীর স্ত্রী সকিনা খাতুন তিনি আমাকে ও আমার ভাই মোঃ শরিফুল শিকারী (৩৫) নামে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ১ এর আদালতে আমরা তাকে এসিড নিক্ষেপ করেছি বলে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি মামলায় উল্লেখ করেছেন আমার ভাই শরিফুল তাকে কুপ্রস্তাব দিয়ে আসিতেছে। তিনি কু প্রস্তাবে রাজি না হওয়ায় আমার ভাই তাকে এসিড নিক্ষেপ করেছে। এবং আমি বাড়ি থেকে অস্ত্র নিয়ে আমার ভাইকে ছাড়াই আনি। প্রকৃত ঘটনা হলো সকিনা খাতুনের সাথে আমাদের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছে। ভাগবা গ্রামের মৃত জোমাত শিকারির পুত্র মতলব শিকারি ও মৃত ওমর আলী গাজীর পুত্র মফিজুল গাজীর কু - পরামর্শে সাকিনা খাতুন পরিকল্পিতভাবে তিনি তার নিজের গায়ে এসিড নিক্ষেপ করে আমাদের নামে মিথ্যা মামলা করেছেন। আমার ভাই শরিফুল প্রায় ১৩ বছরের মত বউ বাচ্চা নিয়ে যশোরে রাজমিস্ত্রির কাজ করে। তিনি মামলায় যেদিন উল্লেখ করেছেন আমি সেদিন বাড়ির বাইরে ছিলাম। এই ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানিনা। এর আগে ওই মহিলা আমার নামে ধর্ষণ মামলা করেছিলো। এবং সেই মামলা আদালতে খারিজ হয়ে যায়। তিনি আবারও আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিতেছে। তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।